ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় ২৪ ঘণ্টার মধ্যে নার্গিস হত্যা মামলার আসামি গ্রেফতার

তাহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে বগুড়ার শাজাহানপুরের নার্গিস হত্যা মামলার আসামি মোঃ আনারুল ব্যাপারীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদিগর এলাকার বাসিন্দা।

শনিবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সোনাতলা উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, আনারুলের স্ত্রী শারমিনের বড় বোন নার্গিস ও নার্গিসের স্বামী রেজাউল করিমের প্ররোচনায় আনারুলকে তালাক দেয়। সেই সাথে নার্গিস ও রেজাউল মিলে আনারুলের স্ত্রী শারমিনকে বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছিল যেন শারমিনের সাথে পুনরায় আনারুলের বিয়ে হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় মানসিক কষ্ট ও তীব্র ক্ষোভের বশবর্তী হয়ে নার্গিসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে আনারুল ।

ট্যাগস :

বগুড়ায় ২৪ ঘণ্টার মধ্যে নার্গিস হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩