ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ব্ল্যাক মেইল করে ধর্ষণের অভিযোগ

তহমিদুর রহমান - বগুড়া :
  • আপডেট সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৬৩ বার পঠিত

বগুড়ার শেরপুরে বন্ধুর স্ত্রীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করে নূর নবী ইসলাম (৩২) নামে এক যুবক। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণ করে বন্ধুর স্ত্রীকে। এ ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) রাতে ভুক্তোভোগীর বাবা শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি এলাকার গাজিউর রহমান ড্রাইভার তার মেয়েকে পাঁচ বছর আগে বিয়ে দেয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ব্যারিস্টার পাড়ার আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলামের সাথে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে হয় তার মেয়ের। স্বামী আমিনুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু একই এলাকার আখতারুজ্জামানের ছেলে নূর নবী ইসলাম। ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তাদের বাসায় আসা যাওয়া করত নূর নবী। বন্ধুর স্ত্রীকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে কোন সারা না পেয়ে বন্ধুর বাড়িতে না থাকার সুযোগে কৌশলে বন্ধুর স্ত্রীর গোসলের গোপন ভিডিও মোবাইলে ধারণ করে।

কাজের প্রয়োজনে বন্ধু আমিনুল ইসলাম বাহিরে গেলে কেউ না থাকার সুযোগ নেয় নূর নবী। এরপর বন্ধুর স্ত্রীকে মোবাইলে ধারণকৃত গোসলের ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে ধর্ষণ করে। পরে সে তার বাবার বাড়ি শেরপুর চলে আসে।

গত ৩০ অক্টোবর বেলা ১১ টায় নূরনবী জানতে পারে শেরপুরের সাধুবাড়ী এলাকায় মেয়ের বাবার বাড়িতে চলে আসছে। তখন সে আবার ওই মেয়ের বাবার বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আবার ব্ল্যাক মেইল করে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে নূর নবীকে হাতেনাতে ধরে ফেলে। এই খবর পেয়ে তার ১৫-১৬জন সহযোগীরা এসে তাদের মারধর করে নূর নবীকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ব্ল্যাক মেইল করে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩