ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

তাহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২০৪ বার পঠিত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বগুড়ার সদর ও কাহালু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন,জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্নগোপীনাথপুর এলাকার মোস্তফা হায়দার (৪০) ও একই জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল এলাকার জাকারিয়া হোসেন (২০)।

জানা গেছে, সকাল ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় ট্রাকচাপায় মোস্তফা হায়দারের মৃত্যু হয়। একইদিনে সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় ট্রাকচাপায় নিহত হন জাকারিয়া।

এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই আব্দুল আলীম ও বগুড়ার কাহালু থানার ওসি মোঃ মাহমুদ হাসান।

ট্যাগস :

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩