বগুড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৭৮ বার পঠিত

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ (তিন) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, নওগাঁ সদর উপজেলার চকতারতা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৭৩)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা ও ১ (এক) টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
এরপর রোববার (৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আকিজ সিএনজি ফিলিং ষ্টেশন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৭৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



















