ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় আ.হক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাহমিদুর রহমান, বগুড়া:
  • আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৪০৪ বার পঠিত

বগুড়া সদরে সাকিলা খাতুন (২৩) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার জহুরুল নগর এলাকার একটি মেসের রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গী এলাকার ছফিরুল ইসলামের মেয়ে সাকিলা খাতুন (২৩) এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, রাত ৮ থেকে ৯ টার মধ্যে কোন এক সময়ে সাকিলা তার রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর মেসের বাকীরা ডাকাডাকি করলে তার কেন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সাকিলা ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শিবলী জামান জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সাকিলার মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

বগুড়ায় আ.হক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩