ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বকেয়া বেতন না দিলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১৯০ বার পঠিত

বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিমিটেডের চাকুরীহারা শ্রমিকরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ ঘোষণা দেন।

এসময় চাকুরীহারা শ্রমিকরা বলেন, ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিঃ হংকং মালিকানাধীন একটি গার্মেন্টস কারখানা। ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানটি ঢাকা ই.পি.জেড এ যাত্রা শুরু করে। এখানে কাজ করতো প্রায় ১৪০০ শ্রমিক। হঠাৎ করে ২০০৮ সালের জুলাই মাসে মালিকপক্ষ, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং কোন রকম ক্ষতিপূরন পরিশোধ না করে হংকং চলে গেছে। পরে বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানাটির দায়িত্ব বুঝে নেয়। তারা শ্রমিকদের আশ্বস্ত করে যে, কারখান এবং কারখানার মালামাল বিক্রি করে তারা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং ক্ষতিপূরন পরিশোধ করবে। কিন্তু বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানা এবং কারখানার সকল মালামাল বিক্রি করেছে। তবুও ১৪০০ শ্রমিকের প্রাপ্য ১৪ কোটির অধিক টাকা আজও পরিশোধ করা হয়নি।

তারা আরও জানায়, এই কারখানা চলাকালীন সময়ে জে.সি. পেনি, কে-মার্ট, ওয়াল-মার্ট, এনকেডি, ডেলটা এবং সিয়ার্স ব্রান্ডসমূহ কাজ করতো।

মানববন্ধনে অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিমিটেডের চাকুরীহারা ১৪০০ শ্রমিকের পাওনা ১৪ কোটি টাকা অবিলম্বে পরিশোধের জন্য বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। ১৪০০ শ্রমিকের পাওনাধি পরিশোধ না করলে বেপজা, ডি.ই.পি.জেড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান তারা।

ট্যাগস :

বকেয়া বেতন না দিলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩