ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারিতে ফুলের ব্যবসার হিড়িক

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৪০ বার পঠিত

ভাষার মাস ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা থাকে তুঙ্গে। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে ভালোবাসা দিবস পর্যন্ত ফুলের বাজার জমজমাট থাকে। তাই এ সময়কে ঘিরে অনেকেই ফুলের ব্যবসার কথা ভাবছেন। কেউ কেউ আবার মজার ছলে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা শুরুর ঘোষণা দিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকে মজা করে লিখছেন— “এই ফেব্রুয়ারিতে গোলাপ বেচে কোটিপতি হবো!” কেউ লিখছেন, “ভালোবাসা দিবসে ফুল বিক্রির পার্টনার লাগবে, লাভ ৫০-৫০!”

ফুলের ব্যবসা প্রসঙ্গে এক তরুণ উদ্যোক্তা বলেন, “আমার এক বন্ধু মজা করে বলেছিল, ফেব্রুয়ারিতে ফুল বেচবো। এখন দেখি সে সত্যি সত্যি পাইকারি দামে গোলাপ কিনে ফেলেছে!”

ফুল ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ও জারবেরা-র চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এবং ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) ঘিরে বাজার থাকে উত্তপ্ত।

এক বিক্রেতা বলেন, “এখন থেকেই পাইকারি বাজারে গোলাপের দাম বাড়তে শুরু করেছে। ”

প্রতিবছরের মতো এবারও অনেকে অনলাইনভিত্তিক ফুলের ব্যবসা শুরু করছেন। কেউ কেউ আগে থেকে অর্ডার নিচ্ছেন, আবার কেউ বিশেষ ডেলিভারি সার্ভিস চালু করার পরিকল্পনা করছেন।

তবে ব্যবসা যেমনই হোক, ফেব্রুয়ারি মানেই ফুলের রঙে রঙিন এক মাস, সেটাই যেন ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়।

ট্যাগস :

ফেব্রুয়ারিতে ফুলের ব্যবসার হিড়িক

আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫