ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীতে মৌসুমি বৃষ্টিতে রেকর্ড পরিমাণ পানি, মুহুরী নদীর বাঁধ ভেঙে দোকান ধস

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২০১ বার পঠিত

Oplus_131072

ফেনীতে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ও ভাঙনের। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ।
টানা দুই দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে পড়ে কয়েকটি দোকান। এছাড়া নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলো এলাকাসহ বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। তবে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস :

ফেনীতে মৌসুমি বৃষ্টিতে রেকর্ড পরিমাণ পানি, মুহুরী নদীর বাঁধ ভেঙে দোকান ধস

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫