ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীর মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পঠিত

এলাকার দুস্থ ও রোগাক্রান্ত শিক্ষার্থীদের শিক্ষা-চিকিৎসা ও সেবা প্রদানের ব্রত নিয়ে মানবিক কাজে নিয়োজিত ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া।

মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর সদস্য শিক্ষিকা শামিমা আক্তার সুমির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস আকন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. আজিজুল হক সরকার, মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহিদ ও তালিমুদ্দিন বালিকা কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ কারী আলহাজ¦ মো. মুখলিছুর রহমান।
এছাড়াও মানবিক সংগঠন ‘সামাজিক ফা- ফুলবাড়ী’ এর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মো. সদরুল ইসলাম শিমুল, মো. নূরুন্নবী রানা, জয়ন্ত চৌধুরী, লেলিন, সোহেল রানা, রবিউল ইসলাম রনি, হাফিজুর রহমান, ডা. নাজমুল হোসেন শাহ, শিক্ষক জহুরুল হক প্রমুখ।

আলোচনা শেষে মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিদ্বয়।

সংগঠনের সদস্যরা জানান, ফুলবাড়ী উপজেলার ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মহামারী করোনাকালে মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর আত্মপ্রকাশ ঘটে। মাত্র ১৪ জন বন্ধু সদস্য নিয়ে যাত্রা শুরু করে এই মানবিক সংগঠন।
বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৫ জন। সংগঠনের সদস্যদের সি ত অর্থ দিয়ে ইতোমধ্যে শতাধিক দুস্থ ও অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে এর মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। সেবা পাবে দুস্থ ও রোগাক্রান্ত শিক্ষার্থীরা।

ফুলবাড়ীর মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪