ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে অবরোধ বিরোধী সচেতনতায় আওয়ামী লীগের সরব অবস্থান

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৫১১ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী সচেতনতায় ও বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে সড়কে সরব অবস্থানে রয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ভোর থেকেই ফুলবাড়ী পৌরশহরের ব্যস্ততম এলাকা নিমতলা মোড়ে, রেলওয়ে স্টেশন, রেল ঘুমটি সেনা মার্কেট, ঢাকা মোড়, মনিমালা সিনেমা হল এলাকা, উত্তর লক্ষ্মীপুর ও জয়নগর এলাকাসহ প্রত্যেকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করেন উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অবস্থানকালে সড়কের যানবাহন, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা চালকদের নির্বিঘ্নে যানবাহন চলাচলে উৎসাহিত করা হয়। একই সঙ্গে বিএনপি-জামায়াতের আক্রমণ ও নাশকতা প্রতিরোধসহ প্রতিহত করার আহবান জানানো হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, অমিতাভ সরকার অমিত, সদস্য মানিক সরকার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

একইভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেওয়া নেতাকর্মীদের খোঁজ খবর নেন।
এদিকে বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপরদিকে অবরোধ আহবানকারি বিএনপি ও জামায়াতের কোনো প্রকার তৎপরতা দেখা যায়নি। তবে ভোর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাবের টহল দেখা যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীরা যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সদস্যসহ বিজিবি ও র‌্যাব সদস্যরা সজাগ ও সতর্ক রয়েছেন।

ফুলবাড়ীতে অবরোধ বিরোধী সচেতনতায় আওয়ামী লীগের সরব অবস্থান

আপডেট সময় : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩