ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়ায় দুর্বৃত্তরা ৬ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে

শফিকুল ইসলাম-ময়মনসিংহ ;
  • আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৪৫ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কলাচাষী আমজাত হোসেনের ছয় শতাধিক কলাগাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতের কোন এক সময় কলাগাছগুলো কেটে ফেলা হয়। এতে ঐ কলাচাষীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার পাহাড় অনন্তপুর দাখিল মাদরাসার পিছনে আতিকুল ইসলামের নিকট থেকে বছরে এক লাখ টাকায় লিজ নিয়ে ২০কাঠা জমিতে ১১শ ৫০ টি কলাগাছের চারা রোপন করেন আমজাত হোসেন।  ৫ মাস আগে এ কলাগাছগুলো রোপন করা হয়। কিছু দিনের মাঝে কলাগাছে ছড়ি নামা শুরু হত। শুক্রবার রাতে একদল দুর্বৃত্তরা ৬শ ১০ টি কলাগাছ কেটে ফেলে। 

এ ঘটনায় গত রবিবার রাতে আতিকুলের ভাই কামাল হোসেনকে বিবাদী ফুলবাড়িয়া থানায় অভিযোগ করেছেন চাষি আমজাত হোসেন।
এবিষয়ে কামাল হোসেনের বাড়িতে গিয়ে পাওয়াযায়নি ।তার ব্যবহারিত মোবাইল নম্বরে বারবার কল দিলেও কল রিসিভ করেনি।

আমজাত জানান, আমি নিরীহ দরিদ্র মানুষ। আমার কোন শত্রু নাই। তবে কলা গাছ রোপনের সময় আতিকুলের ভাই কামাল হোসেন ক্ষেতে কলাগাছ রোপন করলে কলাগাছ ক্ষেতে থাকবে না বলে মোবাইলে হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি ঐ সময় অনেকের সাথে আলোচনা করেছি। আমার সর্বনাশ যে করেছে আমি তার বিচার চাই। 

রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বলেন, কলাগাছ যারা কেটেছে তাদের বিচার হওয়া দরকার। 

রাঙ্গামাটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী জানান, কলাগাছ কেটে ফেলার বিষয়টি আমি শুনেছি । দরিদ্র মানুষের এতবড় ক্ষতিকরা যারা করা ঠিক হয়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিনুজ্জামান খান বলেন,কালাগাছ কাটার কোন অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নিবো।

ফুলবাড়িয়ায় দুর্বৃত্তরা ৬ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে

আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩