ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফসল রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১২৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে বিজয় সাংমা (৫২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের স্টীপেন মারাকের ছেলে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে মধুটিলা ইকোপার্ক সংলগ্ন কালাপানি এলাকার সীমান্ত সড়কের পাশে নিজ আবাদি বোরো ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন।

জানা গেছে, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে প্রায় ৪০/৫০ টি বন্যহাতির দল বোরো ধান ক্ষেতে তাণ্ডব চালিয়ে আসছে। এলাকার কৃষকরা ফসল রক্ষা করতে রাত জেগে ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। মঙ্গলবার গভীর রাতে বন্যহাতির দলটি পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক বিজয় সাংমার আবাদকৃত বোরো ধান ক্ষেতে হানা দেয়। এ সময় বিজয় সাংমা ফসল রক্ষা করতে হাতির দলটিকে তাড়া করেন। তাড়া খেয়ে এক পর্যায়ে বন্যহাতির দলটি ক্ষুব্ধ হয়ে বিজয় সাংমার উপর পাল্টা আক্রমণ করে।

এ সময় হাতির দল বিজয় সাংমার বুকে ও পেটে পা দিয়ে লাথি মারে এবং তলপেটে চাপা দেয়। পরে স্বজনরা হাতির দলটিকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় বিজয় সাংমাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বিজয়কে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কৃষক বিজয় সাংমার মৃত্যু হয়।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নিহত আদিবাসী কৃষক বিজয় সাংমার পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ৩ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়া হবে। এছাড়া বন্যহাতির আক্রমণে পাহাড়ি এলাকার মানুষের জানমাল রক্ষার্থে বন বিভাগ সচেষ্ট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পুলিশ নিহত বিজয় সাংমার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে বিজয় সাংমার মৃত্যুতে কোন সন্দেহ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নিহত কৃষক বিজয় সাংমার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আবেদন সাপেক্ষে বন বিভাগ থেকে আরো ৩ লাখ টাকা ক্ষতিপুরণ পাবেন তার পরিবার।

ট্যাগস :

ফসল রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

আপডেট সময় : ০৪:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩