ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুর -১ নির্বাচনী এলাকায় দোলনের গণসংযোগ

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩১১ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

সোমবার দিনব্যাপী ফরিদপুর-১ আসনের মধুখালী ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বাজারে, তামারহাজী ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে ও তামারহাজী বরকতিয়া হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমরা যে যত প্রভাবশালী হই না কেন, যে যত ধনী হই না কেন, গরিব হই না কেন আমাদের সবাইকে একদিন মরতে হবে। বেঁচে থাকবে আমাদের কাজ। মানুষ আমাদের কাজকে মনে রাখবে। ঠিক সে অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার আদর্শকে ধারণ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের উন্নয়নে কাজ করে যাব।’

এই সমাজসেবক ইতোমধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির ও শশ্মানের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিদের এই সেবামূলক কাজ করা আরও বেশি সহজ হয়। আরও বড় পরিসরে জনমানুষের সেবা করা যায়। উন্নয়ন কাজ করা যায়।’

এসময় জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য হাসান শিকদার, আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ ।

ফরিদপুর -১ নির্বাচনী এলাকায় দোলনের গণসংযোগ

আপডেট সময় : ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩