ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা শিল্পপতি বাসার খাঁন

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৬০ বার পঠিত

ফরিদপুর–১ আসন (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাশার খাঁন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিলে তিন উপজেলা এবং ফরিদপুর জেলায় কর্মরত প্রায় দেড় শতাধিক গণ মাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী আবুল বাশার খাঁন মধুখালী উপজেলার বাসিন্দা।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘এলাকার রাজনৈতিক শূন্যতা ও অসহায়ত্ব আমাকে গভীরভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতেই নির্বাচনে আসার সিদ্ধান্ত।’
মতবিনিময় সভায় আলহাজ্ব আবুল বাশার নিজের সফল ব্যবসায়িক যাত্রার কথা উল্লেখ করে বলেন, তার ব্যবসার শুরু ছিল অত্যন্ত সাধারণ, মাত্র চার হাজার টাকা পুঁজিতে। প্রথমদিকে তিনি চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতেন। পরবর্তীতে, ২০০৯ সালে একটি জুট মিল প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রম দ্রুত গতিতে সম্প্রসারিত হয়। বর্তমানে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষ কর্মরত রয়েছেন এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
নির্বাচিত হলে তিনি ফরিদপুর-১ আসনে সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেন। এর মধ্যে রয়েছে- মাদক নির্মূল, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
নিজের আর্থিক স্বচ্ছলতার বিষয়ে উল্লেখ করে তিনি দৃঢ়তার সাথে বলেন,“আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক অবস্থান ভালো। মানুষের হক নষ্ট করার কোনো মানসিকতা আমার নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এর আগে বিকেলে মধুখালি রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ এলাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা শিল্পপতি বাসার খাঁন

আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫