ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১২৫ বার পঠিত

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ ( মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান এর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বদরুদ্দীন আহম্মেদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু হারিস মোল্লা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নওশের আলী চৌধুরী প্রমুখ।

মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বলেন, ফরিদপুর ১ আসনে ঘুরাফেরা করে জনগনের কাছে যে ভালোবাসা পেয়েছি এবং যে সমর্থন পেয়েছি এবং জামায়াতে ইসলামীর পক্ষে যে গণজোয়ার দেখেছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি বিজয়ী হবো।

ফরিদপুর ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫