ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুর ১আসনে সরকারে ব্যাপক উন্নয়ন প্রচারণায় লিয়াকত শিকদার

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৮১ বার পঠিত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদপুর ১ আসন বোয়ালমারী,আলফাডাঙ্গা, মধুখালি থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের অত্যান্ত প্রিয় মানুষ এডভোকেট লিয়াকত সিকদার পবিত্র মক্কা থেকে হজ্ব পালন শেষে এখন তার নির্বাচনী এলাকা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে সরকারের বিভিন্ন উন্নয়ন মূৱক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
হজ্ব শেষে গত কয়েকদিন ধরে তিনি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, পাড়া- মহল্লায় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি সকলের কথা শোনেন এবং সরকারের অভূতপূর্ব উন্নয়নসমূহ জনগণের সামনে তুলে ধরেন।
এ-সকল মতবিনিময় সভায় লিয়াকত সিকদার তার বক্তব্যে বলেন,শেখ হাসিনা সরকার জনগণের সরকার।
জনগণের সার্বিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফলাফল হিসাবে পদ্মা সেতু, মেট্রোরেল, রাস্তাঘাট নির্মাণ ও দেশের প্রতিটা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, ভূমিহীনদের জন্য বাড়িনির্মাণ সহ হাজার হাজার উন্নয়ন করেছেন।

বিশ্বের দরবারে বাংলাদেশ আজ একটা বিস্ময়।’
এসময় তিনি আরো বলেন,করোনা মহামারীর সময় করোনা নির্মূল্যের জন্য জননেত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন তা একটা জাতির জন্য অত্যন্ত গর্বের।’ সবাইকে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দেয়ার আহ্বান জানান।

এর আগে লিয়াকত শিকদার ভাঙ্গার মালি গ্রামে এম্বুলেন্সে আগুন ধরে সাতজন নিহতদের বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের আজিজারের বাড়িতে ছুটে যান, সেখানে নিহতদের পরিবারের পাশে থেকে সার্ভিক সহযোগিতার আশ্বাস দেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রবাসী আজিজারকে বিদেশ থেকে বাড়িতে আনার সার্বিক ব্যবস্থা করার জন্য পরিবারে সকলক আশ্বস্ত করেন।

ফরিদপুর ১আসনে সরকারে ব্যাপক উন্নয়ন প্রচারণায় লিয়াকত শিকদার

আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩