ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর ও পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস -ফরিদপুর :
  • আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর -০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া উপলক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে একে আজাদের ঝিলটুলীর বাসভবনে উক্ত সভাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ জাসদ মিয়া,কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মাজেদ প্রমূখ।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনা অনুযায়ী ফরিদপুর -০৩ আসন থেকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করে বিজয়ী করে ফরিদপুর উন্নয়ন করার সুযোগ দানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ।

ট্যাগস :

ফরিদপুর সদর ও পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩