ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর রাজেন্দ্র কলেজ হোস্টেলে হামলা, আহত ১৫ শিক্ষার্থী

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের একটি হোস্টেলে বহিরাগত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এছাড়া দুর্বৃত্তরা হোস্টেলটির টেবিল, চেয়ার,দরজা-
জানালাসহ নানান আসবাবপত্র ভাঙচুর করে।
আহতের মধ্যে কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের বায়তুল আমানে অবস্থিত কলেজটির কবি জসীমউদ্দিন হলে এ হামলা চালানো হয়।রাজেন্দ্র কলেজের বায়তুল আমান শাখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ফুটবল খেলাকে কেন্দ্র সেসব উচ্ছৃঙ্খল যুবকের কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের।পরে এর জের ধরে ২৫-৩০ জন বহিরাগত হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজটির কবি জসীমউদ্দিন হলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

হামলার সত্যতা নিশ্চিত করেছেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। তিনি বলেন, ওই এলাকার স্থানীয় বখাটেরা এ হামলা চালিয়েছে। এ হামলায় আমাদের কলেজের অন্তত ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া কবি জসীমউদ্দিন হলের টেবিল-চেয়ার, দরজা-জানালা সহ নানা জিনিসপত্র ভাঙচুর করেছে। শিক্ষার্থীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
অধ্যক্ষ আরও বলেন,কলেজের অনার্স-মাস্টার্স শাখার মাঠে ও কলেজের হোস্টেলের আশেপাশে নিয়মিত মাদক ও জুয়ার আড্ডা বসে। এছাড়া আমাদের কলেজের মাঠ দখল করে বহিরাগতরা আমাদের কলেজ ও হোস্টেলের শিক্ষার্থীদের খেলতে বাধা সৃষ্টি করছে। যেটা বড় দুঃখজনক। একাধিকবার প্রতিবাদ করেও এর প্রতিকার করা সম্ভব হয়নি।

ফরিদপুরের কোতয়ালীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষকে এব্যাপারে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ফরিদপুর রাজেন্দ্র কলেজ হোস্টেলে হামলা, আহত ১৫ শিক্ষার্থী

আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩