ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৫০ বার পঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ উপলক্ষে ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও গণভোজ অনুষ্ঠিত হয় ।

১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আঃ জলিল শেখের সভাপতিত্বে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের স্টেশন বাজারে এ শোক সভা ও গনভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ,ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এটিএম জামিল তুহিন, কোতায়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন ,
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, , মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলী মোল্লা,কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়ত হোসেন,পৌরসভার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির চৌধুরী, সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভয়াল কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালী জাতির কন্ঠরোধ করতে চেয়েছিলো।

হত্যাকারীরা জানে না, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত্যু বঙ্গবন্ধু বেশী শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর আর্দশ বহমান থাকবে। বিএনপি – জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন কোন ষড়যন্ত্রই কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জয়যাত্রা সূচিত হয়েছে তা অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগকে পূনরায় নির্বাচিত করতে হবে।

ট্যাগস :

ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩