সংবাদ শিরোনাম ::
ফরিদপুর থিয়েটারের নাটক গুনিন আখ্যান মঞ্চস্থ
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ১০:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৫৭ বার পঠিত

ফরিদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ফরিদপুর থিয়েটারের নাটক গুনিন আখ্যান গত শনিবার সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়।
এটা সংগঠনের ৫৬তম প্রযোজনা।
নাটকটি রচনা করেছেন তুষার রায় ও নির্দেশনা দিয়েছেন শামীম আহমেদ ।
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুস্তাফিজ শেখ, রাতুল, মির্জা সম্রাট, আসমাউল – হুসনা, মুনমুন খান, তানিয়া চৌধুরী, হাসিব হক, সিরাজুল ইসলাম দ্বীপ আফরোজা প্রিয়া, সায়মা নওয়াজ শারিয়া। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন ।




















