ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১০১ বার পঠিত

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফাত হুসাইন (বিপি:৭৪০৬১১৮০৩২)। দিনাজপুর জেলার এসপি হিসাবে সফল দায়িত্বপালনের খ্যাতি থাকা এই কর্মকর্তা জনবান্ধব পুলিশিং ও মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য অধিক পরিচিত।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ফরিদপুরে তার বদলির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব আবু সাঈদ।

বিসিএস ২৫তম (পুলিশ) ব্যাচের মো. মারুফাত হুসাইন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র সাত মাসের মধ্যে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জেলায় প্রশংসা অর্জন করেন।

উল্লেখ্য যে, ৫ই আগস্টের,২০২৪ পরবর্তী সময়ে রাজশাহী রেঞ্জের অপরাধ পর্যালোচনায় পর পর দুই বার রাজশাহী রেঞ্জের বেস্ট এসপি মনোনীত হন জনাব মোঃ মারুফাত হুসাইন (মারুফ)।

স্থানীয়রা আশা করছেন, ফরিদপুরে যোগদানের পর মো. মারুফাত হুসাইন জেলার আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করবেন এবং জনগণের নিরাপত্তা জোরদার করবেন।

ট্যাগস :

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন

আপডেট সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫