ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর গেরদায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক যুবকের

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৬৬ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন বিল্লাল চৌধুরী (৩০) নামে এক ব্যক্তি গতকাল দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল চৌধুরী উপজেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়ে।

এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সালাম সিকদার
গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গণ পিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুর গেরদায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক যুবকের

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪