ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২১৮ বার পঠিত

শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাণ হারিয়েছে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার একটি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায় সে।

নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষাসফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখার পর ফেরার পথে ভাঙ্গা ব্রিজে যাত্রাবিরতি নেওয়া হয়।

এসময় সৈকত হোসেন সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ অবস্থায় সৈকতকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ইনজামান শুভ জানান, সৈকত চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিত।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম এসব সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

ফরিদপুরে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

আপডেট সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩