ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে শহর আওয়ামী লীগের নেতার মামলায় একজন গ্রেপ্তার

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২০৯ বার পঠিত

ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ওরফে মনিরের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি শামীম হোসেন ওরফে পিচ্চি শামীমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব করিম জানান, আজ সোমবার শামীমের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, শামীম একজন চিহ্ণিত ছিনতাইকারী।
তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী, নগরকান্দা ও সালথা থানায় ছিনতাই, ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে।

প্রসঙ্গত গত ১২ মার্চ রাত ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে আলীপুর গোরস্থান এলাকায় শামীমসহ কয়েকজন অস্ত্রধারী শহর আওয়ামী লীগের যযুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের পথরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় মনিরুজ্জামান গত ১৪ মার্চ বাদী হয়ে শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলাদায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে ফরিদপুর শহরের মানবন্ধন কর্মসূচিসহ এওকাধিক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে শহর আওয়ামী লীগের নেতার মামলায় একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩