ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে মাঠে মাঠে হালির পেঁয়াজ: স্বপ্ন বুনছে চাষি সমাজ

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৬১ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে হালির পেঁয়াজ। উৎপাদন খরচ কম, ফলন বেশি এবং বাজারে চাহিদা থাকায় এই পেঁয়াজ চাষ করে স্বপ্ন দেখছেন জেলার শত শত কৃষক। বিশেষ করে সদরপুর, সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার মাঠজুড়ে এখন সবুজ হালির পেঁয়াজের সমারোহ।

চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় পেঁয়াজের তুলনায় হালির পেঁয়াজ দ্রুত বৃদ্ধি পায় এবং রোগবালাইয়ের আক্রমণও কম হয়। এতে স্বল্প সময়ের মধ্যেই ভালো উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে। কৃষকদের হিসাবে, এক বিঘা জমিতে হালির পেঁয়াজ চাষ করে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে।

সালথা উপজেলার খোয়াড় গ্রামের কৃষক ভুলু ফকির বলেন, “আগে দেশি পেঁয়াজ চাষ করে অনেক সময় ক্ষতির মুখে পড়তে হতো। এবার হালির পেঁয়াজে খরচ কমেছে, ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ঠিক থাকলে সংসারের অবস্থার উন্নতি হবে।”

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে ফরিদপুর জেলায় প্রায় ৪১ হাজার হেক্টর জমিতে হালির পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। উৎপাদন বাড়ায় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএ) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, “এই অঞ্চলের মাটি ও জলবায়ু হালির পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি, উন্নতমানের বীজ এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো উৎপাদনের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, কৃষকরা যেন ন্যায্যমূল্য পান, সে জন্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় সরকারি পর্যায়ে নজরদারি জোরদার করা হচ্ছে।

তবে উৎপাদন ভালো হলেও বাজারদর নিয়ে কিছু কৃষক উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, দাম কমে গেলে কাঙ্ক্ষিত লাভ নাও পাওয়া যেতে পারে। এ জন্য বাজার তদারকি ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা।

সবকিছু মিলিয়ে ফরিদপুরের কৃষিতে হালির পেঁয়াজ হয়ে উঠেছে আশার প্রতীক। পরিকল্পিত উৎপাদন ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে, এই পেঁয়াজ চাষ কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

ফরিদপুরে মাঠে মাঠে হালির পেঁয়াজ: স্বপ্ন বুনছে চাষি সমাজ

আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬