ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের উরস শুরু

ওয়ালী নেওয়াজ- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পঠিত

 ফরিদপুরের সদরপুরে নকশবন্দিয়া-মুজাদ্দেদীয়া তরিকার সুফি সাধক হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী ( কু. ছে. আ.) এর প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী পবিত্র উরস শরিফ আজ ৪ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে।

এ উপলক্ষে প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। দেশ বিভিন্ন প্রান্ত হতে সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে ও বিদেশ থেকে কয়েক লক্ষ আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন।

জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, আজ শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

চার দিনব্যাপি উরসে প্রতিদিন ফরজ ওয়াক্ত থেকে আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত এবং সুন্নত ও নফল এবাদত পালন করবেন লক্ষ লক্ষ মুরিদ ও ভক্তরা।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা দরবার শরিফে উপস্থিত হবেন। উরসে আসা সবার জন্য তবারক, রাত্রিযাপন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত তদীয় জেষ্ঠ পুত্র পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান ও জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন।

মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) এর রওজা পাক জিয়ারত ও এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই মহা পবিত্র উরস শরীফ।

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের উরস শুরু

আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪