ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৩২ বার পঠিত

“পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তরের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীর প্রতীক,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুর রউফ,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,পরিকল্পনা অনু বিভাগ জনাব মোঃ মাহমুদ হোসেন,পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক জনাব ড. সেলিনা আক্তার, ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আলেয়া বেগম ।

এ সময় পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ পাট শিল্পের অগ্রগতি ও বিকাশ সাধনে দেশের ভেতরে পাটের ব্যাবহার বৃদ্ধি করার তাগিদ দেন। তারা পাটের বহুমুখী ব্যাবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে রপ্তানি যোগ্য পণ্যে পরিণত করা যায় সেদিকে নজর দেয়ার তাগিদ দেন প্রধান অতিথি বস্ত্র ও মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ফরিদপুরে পাট চাষীদের পাট পচানোর ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা নিরসনের আশ্বাস দেন। এছাড়াও ফরিদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরীর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র করার আশ্বাস দেন।

ট্যাগস :

ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩