ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে পৃথক স্থান থেকে এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৬ বার পঠিত

ফরিদপুর শহরের পুর্বখাবাসপুর মিয়াপাড়া সড়কে নিজ বাসা থেকে ঝুমা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ ও শহরতলীর ডোমরাকান্দী এলাকার সড়কের পাশ থেকে সামিউল শেখ মিন্টু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে ঝুমা আক্তার মা ও বোনের সাথে ওই বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দার খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ৪/৫ দিন আগেই ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝুমা আক্তারের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তার(২৭) কে আটক করেছে পুলিশ।

এদিকে ট্রিপল নাইন এ খবর পেয়ে শহরতলীর ডোমরাকান্দি এলাকায় পাকা সড়কের উপরে পড়ে থাকা সামিউল শেখ মিন্টুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সে ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের আইয়ুব শেখের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে পৃথক স্থান থেকে এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩