ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৮ বার পঠিত

ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছে থেকে ৬ হাজার ১’শ ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

আজ শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে জেলা সদরের ধোপাকান্দি এলাকায় ও জেলার ভাঙ্গায় একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন, ফরিদপুর সদরের ধোপাকান্দি এলাকার জাফর আলী শেখের ছেলে জান্নাতুল ইসলাম (২০), পাশের বাখুন্দা এলাকার মো. মোশারফ মিয়ার ছেলে সাকির হোসেন সোহেল (৩৬) ও ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে এমদাদুল চৌধুরী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় ও ভাঙ্গা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক।

ট্যাগস :

ফরিদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩