ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, হুমকিতে হাট-বাজার

হারুন-অর-রশীদ-ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৬ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভুবনেশ্বর নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাটের অভিযোগ উঠেছে। অপরিকল্পিত এ বালু ভরাটের ফলে পাশের চর হাজীগঞ্জ হাট-বাজার নদী ভাঙনের হুমকিতে পড়ছে বলে দাবী ওই এলাকার মানুষের।
এভাবে নদীর মূল গতিপথ বন্ধ করে বালু ভরাটের প্রতিবাদে ও তা বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও চর হাজীগঞ্জ হাট-বাজারের ব্যবসায়ীরা।
রবিবার (০৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার চরহাজিগঞ্জ বাজারের পাশের বালুভরাটের স্থানে কয়েকশত এলাকাবাসী ও ব্যবসায়ীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এসময় বক্তব্য রাখেন, চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাওসার ব্যাপারী, চর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল আলম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, স্থানীয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খবিরুদ্দিন আহমেদ, ৪নং গাজীরটেক ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হোসেন ,চর হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল খন্দকার, খলিল ব্যাপারী, শেখ আব্দুস সালাম প্রমূখ।
এসময় বক্তব্যে তারা বলেন, ভুবনেশ্বর নদীর মূল উৎস পথ বন্ধ করে স্থানীয় প্রভাবশালীরা তাদের ব্যক্তি স্বার্থে প্রশাসন ও বিআইডব্লিউটিএ’কে ভুল বুঝিয়ে ব্যক্তি মালিকানা ও রেকর্ডীয় জমির উপর দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করছে। এতে চর হাজীগঞ্জের হাট-বাজার বর্ষা ও জোয়ারের পানিতে ভাঙনের হুমকিতে পড়বে বলে অভিযোগ তাদের। অতি দ্রুত তারা নদীর মূল গতিপথ ফিরিয়ে পেতে প্রশাসন ও সরকারের কাছে জোর দাবী জানান।
এব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা জানান, বিষয়টি আমার জানা ছিলোনা। যেহেতু আপনাদের মাধ্যমে জানলাম সেহেতু অতিদ্রুত আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে ও সরেজমিনে পরিদর্শন করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের ক্ষতি হোক ও হাট-বাজার হুমকিতে পরুক এমন কিছু করতে দিবো হবেনা।
এব্যাপারে বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী ঋদ্ধি রুবাইয়াৎ বলেন, ফরিদপুর জেলা ড্রেজ ম্যাটেরিয়াল ব্যবস্থাপানা কমিটি সিদ্ধান্ত নিয়ে যেখানে আমাদের বালু ভরাট করতে বলেছেন আমরা সেখানে বালু ফেলাচ্ছি। এখানে আমি নিজ ইচ্ছায় বালু ভরাট করছিনা। তবে, স্থানীয়দের ক্ষতি করে তো কাজ করা যায়না। যেহেতু স্থানীয়রা বালু ভরাট বন্ধে মানববন্ধন করেছেন। সেটা স্থানীয় প্রশাসন ও জেলা ড্রেজ ম্যাটেরিরাল ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, স্থানীয়দের মানববন্ধনের পরে চরভদ্রাসনের ইউএনও’র মৌখিক নির্দেশে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
ট্যাগস :

ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, হুমকিতে হাট-বাজার

আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩