ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৩৯ বার পঠিত

ফরিদপুরে জেলা রাজস্ব সম্মেলন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৯ টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাজস্ব শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলীর সভাপতিত্বে, অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ডিসি অফিসের জেনারেল সার্টিফিকেট শাখার সহকারী কমিশনার মোঃ আসাদুর রহমান, সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, জেলায় যেসকল উপজেলায় এ পর্যন্ত ভূমিহীন হিসাবে যাদের তালিকা পাওয়া গেছে, তাদের সবাইকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করতে জরুরী ভাবে নির্দেশ দিয়েছেন।

সভায় আগামী জুনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

অনুষ্ঠাটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার দীপ জন মিত্র।

রাজস্ব সম্মেলনে জেলার ভূমি উন্নয়নে নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি উদ্ধার
আশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জেলা প্রশাসক সকল কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :

ফরিদপুরে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩