ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবক

মানিক কুমার দাস, ফরিদপুর:
  • আপডেট সময় : ১০:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৪১৩ বার পঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর:ফরিদপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে নিহত হয়েছেন আবুল কালাম (৩৮) নামে এক যুবক।

বুধবার (০১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে ফরিদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোড়ালিদাহ নামক এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ওই রাতেই যুবককে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত যুবক মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কোঁড়কচর এলাকার ইসমাইল চোকদারের ছেলে বলে জানা যায়।

গণপিটুনিতে নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, একটি বাড়িতে চুরি করতে গেলে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস :

ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবক

আপডেট সময় : ১০:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩