ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে  কোটি টাকার ‘তক্ষক’সহ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৬৮৪ বার পঠিত

ফরিদপুরে  কোটি টাকার ‘তক্ষক’সহ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার

ফরিদপুরে  কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রাণী “তক্ষক”সহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি)  সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তক্ষক পাচার চক্রের ওই চার সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার  রাত ১১ টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বসতবাড়ি থেকে ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। একই সময় ওই বসতবাড়ি থেকে তক্ষকটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ: রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কয়েকজন প্রতারক জেলা শহরের মধ্যআলীপুরের একটি বসতবাড়িতে তক্ষক কেনা-বেঁচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। একই সময় ওই বাড়ি থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

আপডেট সময় : ১১:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩