ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর:
  • আপডেট সময় : ১২:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৮৯ বার পঠিত

ফরিদপুরের অম্বিকাপুর ‌ ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩ ২০২৫ উপলক্ষে শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে ‌ অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগের ‌সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লার সভাপতিত্বে এবং ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু।

বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, শ্রমিক নেতা হারুন অর রশিদ আশিকুল শেখ আজিম শেখ মামুন উদ্দিন ফকির।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একই সাথে মানুষের জীবন ধারা পরিবর্তিত হচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে।

আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরের এ আসন থেকে যাকে মনোনয়ন দেন না কেন সবাইকে তার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

আর তাই মাননীয় প্রধানমন্ত্রীর ‌ হাতকে ‌ শক্তিশালী করতে হবে এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

উল্লেখ করা যেতে পারে এ মাসের ৮ তারিখে
অম্বিকাপুর অটো বাইক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩- ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে মোট ১৭ টা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ।

উক্ত নির্বাচনে মোট ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালি থানার সদস্য সচিব মিঠু মিয়া।

ট্যাগস :

ফরিদপুরে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩