ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে আলুর হিমাগার ও পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

ফরিদপুরে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
এ সময় অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে বেলা সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সোহেল শেখ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়,ফরিদপুর হিমাগার লি. ও হাজী শরীয়তউল্লাহ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ফরিদপুর হিমাগার হতে আলুর বিক্রেতা কর্তৃক ভাউচার প্রদান করা হয় না, তবে আগামী দিন থেকে ভাউচার ছাড়া আলু বাজারে সরবরাহ করবেন না মর্মে হিমাগার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন। ফরিদপুর হিমাগারে আলুর মজুদ ক্যাপাসিটি ১০ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে আলু মজুদ আছে ৪৬৩ মেট্রিক টন। বাজারে আলু পাইকারি ৪০ টাকা এবং খুচরা ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও ১টি দোকানে পাকা ক্রয় রশিদ পাওয়া যায়নি তবে মূল্য তালিকা হালনাগাদ পাওয়া গিয়েছে। আলুর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ছিল। দাম বেশি নেয়া ও পাকা ক্রয় রশিদ না থাকায় মেসার্স দয়াল ভান্ডারকে ৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়েছে।

এসময় জেলা পুলিশের ১টি টিম,সিনিয়র বিপণন কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তরের জনাব মোঃ শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সোহেল শেখ।

ট্যাগস :

ফরিদপুরে আলুর হিমাগার ও পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩