ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের-১ আসন নৌকাই দেশের উন্নয়নের প্রতীক- মুশা মিয়া

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৩২০ বার পঠিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে ছুটে চলছেন মোশারফ হোসেন মুশা মিয়া।

তিনি গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচারণা কাজে অংশ নেন।

ফরিদপুর-১ নির্বাচনী এলাকা ( বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লক্ষ আশি হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লক্ষ ছয়চল্লিশ হাজার ১০৬ আর নারী ভোটার রয়েছে দুই লক্ষ ৩৩ হাজার ৯১১ জন।

এই আসনের আগামী জাতীয় নিবাচনে আওয়ামীলীগে মনোনয়ন চেয়ে সরকারের উন্নয়নের প্রচার প্রচারণা কাজে অংশ নিচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

তিনি বোয়ালমারী উপজেলা পরিষদের পর পর তিন বারের নিবাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি গত ৩৫ বছর ওই উপজেলার
আ’ লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন।

গতকাল রোববার ফরিদপুর-১ সংসদীয় আসনের মধুখালী উপজেলার নওয়াপাড়া, বাগাট ইউনিয়নের গ্রামগঞ্জে গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে কথা বলছেন তিনি ।
এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্লা , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সকল স্থানে গণসংযোগ কালে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই উন্নয়নে ধাবিত হয়েছে। পদ্মা সেতু,রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্য দিয়ে এদেশ অর্থনীতিতে শক্ত ভিত্তি নিয়ে দাঁড়িয়েছে।
এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি বলেন, নৌকাই দেশের উন্নয়নের প্রতীক। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

ট্যাগস :

ফরিদপুরের-১ আসন নৌকাই দেশের উন্নয়নের প্রতীক- মুশা মিয়া

আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩