ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ১৪শ’ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩৭৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৪শ’ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ফরিদপুর।

রবিবার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, উপ-পরিদর্শক সেরাজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে রবিবার সকাল ১০টার দিকে বাইলা গ্রামে আব্বাস আলী ফকিরের বসতবাড়ি হতে আব্বাস আলী ফকির ও ফরিদ আহমেদকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অপরদিকে, একইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপ-পরিদর্শক মো: রাজা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে খাড়াকান্দি গ্রামে মফিজুল মাতুব্বরের বসতবাড়ি হতে আসামী দুলী বেগমকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুলী বেগম ও তার স্বামীকে আসামি করে উপ-পরিদর্শক মো: রাজা মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত নামলা দায়ের করেন। মফিজুল ইসলাম পলাতক রয়েছেন।

ফরিদপুরের ১৪শ’ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩