ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ২৮০ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার (৫ মে) সকাল সাড়ে নয়টায় দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ও মাধ্যমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মোঃ নাজির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী মোল্লা এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা উপজেলা নির্বাহি অফিসার আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩