ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনওর ওপর হামলা,গাড়ি ‌ভাংচুর

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৯২ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ব্যবহৃত গাড়ীটিও ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার (৪মে) দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী।

এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাঁধা দেন এবং এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীরর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় সরকারি গাড়ীটিও তারা ভাংচুর চালায়।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিসি বৈঠকে ছিলাম ইউএনও স্যারের মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়ীটি ভাংচুর করা হয়েছে। তবে এসময় পুরুষদের চেয়ে মহিলাদের উপস্থিত বেশি ছিল। ইউএনও স্যারের নাক দিয়ে রক্ত ঝড়তে দেখা যায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারিনি।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয় তার উপর হামলা চালায়।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ হামলায় মামলার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনওর ওপর হামলা,গাড়ি ‌ভাংচুর

আপডেট সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩