ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

মো: ইনামুল খন্দকার, মধুখালি (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১২৫ বার পঠিত

ফরিদপুর ( মধুখালী সংবাদদাতা) শনিবার (৯ আগষ্ট ) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে রায়জাদাপুর ঘাটের নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মধুখালী থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, মরদেহ শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হঠাৎ করে এমন একটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫