ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মদিনে যুবলীগের হুইলচেয়ার পাচ্ছেন ৯৩ জন প্রতিবন্ধী

শিল্পী আক্তার-রংপুর :
  • আপডেট সময় : ০৬:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৬১ বার পঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার দিয়েছে রংপুর জেলা যুবলীগ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথম পর্যায়ে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি।
মেহেদী হাসান সিদ্দিকী রনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে রংপুরে প্রাথমিক পর্যায়ে ১০ জনকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও ৮৩ জনকেসহ মোট ৯৩ জনকে হুইলচেয়ার প্রদান করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসিমুল বারি শিমু ও যুবলীগের সাবেক জেলা সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মদিনে যুবলীগের হুইলচেয়ার পাচ্ছেন ৯৩ জন প্রতিবন্ধী

আপডেট সময় : ০৬:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩