ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রার্থীতা ফেরত পেলেন পীরগঞ্জের সিরাজ স্বপ্রণোদিত জনগণের মিষ্টি বিতরণ

আনোয়ার হোসেন- পীরগঞ্জ(রংপুর):
  • আপডেট সময় : ০১:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১০২৫ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ফেরত পান।

৩ ডিসেম্বর রংপুর রিটার্নিং অফিসার তার মনোননয়টি বাতিল করেন। প্রার্থীতা ফেরত পাওয়ায় পীরগঞ্জের বিশাল অংশের জনগণ স্বপ্রণোদিত হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেন।

সূত্রে জানা যায়,রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজসহ ৯জন প্রার্থী ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মনোনয়ন জমা দেন। ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাচাইয়ের সময় রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সিরাজুল ইসলামসহ ৪ জনের মনোনয়ন বাতিল করেন। আদেশে রিটার্নিং কর্মকর্তা বলেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের ১% ভোটারের স্বাক্ষরিত নথি অনুযায়ী দুজন ভোটারের একজন মুঠোফোনে স্বাক্ষর প্রদানের বিষয়টি নিশ্চিত করে কিন্তু তদন্তের দিন তিনি ঢাকায় থাকায় তার স্বাক্ষর যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে আদেশ অন্য আর একজন ভোটার সম্পর্কে বলা হয় তদন্তের দিন তার স্ত্রী সন্তান প্রার্থীর পক্ষে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করলেও তিনি বাড়িতে অনুপস্থিত থাকায় তার স্বাক্ষর যাচাই করা সম্ভব হয়নি বিধায় সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন বিধি মোতাবেক বাতিল করা হলো।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনের কাছে আপিল করলে ১২ ডিসেম্বর শুনানীর তারিখ নির্ধারণ হয়। শুনানী শেষে শুনানী বোর্ড তার প্রার্থীতার বৈধতা ঘোষনা করে। এই খবর পীরগঞ্জে ছড়িয়ে পড়লে স্বপ্রণোদিত হয়ে জনগণ এলাকায় মিষ্টি বিতরণ করে।

প্রার্থীতা ফেরত পেলেন পীরগঞ্জের সিরাজ স্বপ্রণোদিত জনগণের মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০১:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩