ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

প্রার্থীতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বতন্ত্র প্রার্থী হকের শ্রদ্ধা নিবেদন

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ২৮০ বার পঠিত

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক প্রার্থীতা আপীলে ফিরে পেয়েছেন।
(১৫ ডিসেম্বর) শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের এক শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকার অভিযোগে গত ৪ ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে নির্বাচন কমিশনে আপীল করলে গত ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানীতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর নির্যাতিত, নিপিড়িত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের বিজয় হয়েছে। বিজয়ের মাসে এটি আরেকটি বিজয়ের দেখা পেয়েছেন জনগণ। তাই সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণ তার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দাবী করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও রাজবাড়ী-২ আসনের মানুষের দাবীর প্রেক্ষিতে আজ প্রার্থী হয়েছি। আশা করছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সুষ্টু নির্বাচনে ভুমিকা রাখবেন।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. শফিউল আজম খান, তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক, জাকের পার্টির মোহাম্মদ আলী, জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া ও মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক রয়েছেন। তাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরে আলম সিদ্দিকী হক।

প্রার্থীতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বতন্ত্র প্রার্থী হকের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩