ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সালথায় মানববন্ধন

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৯৪ বার পঠিত

“১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সঞ্জয় কর, শামসুল আলম, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, মো. মাইনুল ইসলাম, জাহিদুর রহমান জাহিদ, মো. বেলায়েত হোসেন, মো. জাহিদুজ্জামান খাঁন, মো. সাহেবুল ইসলাম, মো. ফায়েজুর রহমান, রিক্তা আক্তার, আসাদুজ্জামান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে অংশ প্রায় ২শত শিক্ষক-শিক্ষিকারা।

মানববন্ধনের বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা বছরের পর বছর শোষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের একটাই দাবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে। আমাদের দাবী না পূরণ করলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সালথায় মানববন্ধন

আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪