ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মিলন গ্রেফতার

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬৭ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার অনন্তরাম বড়বাড়ির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মিলন গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪