ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধান বিচারপতি হাসান ফয়েজ চৌধুরীর ফরিদপুর সফর

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৩৩৩ বার পঠিত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ চৌধুরী আজ রবিবার ফরিদপুর সফর করেন।
এ উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগ ও সংগঠনের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বার ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে ফরিদপুর উপস্থিত ছিলেন জেলা জজ আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত,অতিরিক্ত জেলা জজ( ২) শিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন
বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত। বিচারকার্য দূর্বল হলে রাষ্ট্র দূর্বল হবে। তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমান মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশী নিস্পতি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” প্রতিষ্টার উদ্যোগ নিয়েছেন যা ইতিমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন, ও জজকোট থেকে ম্যাজিস্টেট কোটের মধ্যে যোগাযোগের জন্য ওভারব্রিজ নির্মানের যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভার পূর্ব ফরিদপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের সম্মেলন কক্ষে জেলা জজ আকবর আলী শেখের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান বিচারপতি ন্যায়, নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা ও মামলার জট কমানোর উপর তাগিদ দেন বলে জানা যায়।

উল্লেখ, প্রধান বিচারপতি আজ পৌনে দশটায় সড়ক পথে ঢাকা হতে ফরিদপুর সার্কিট হাউসে আগমন করেন । পরবর্তীতে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বৃক্ষ রোপন করেন।

ট্যাগস :

প্রধান বিচারপতি হাসান ফয়েজ চৌধুরীর ফরিদপুর সফর

আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩