ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন সম্ভব এমপি-বাবু

ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১৩১ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

খুলনা-৬ পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকে। আর খালেদা নিজামী ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে থাকেন।

সন্ত্রাস আর দুর্নীতির কারণে এদেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে এমপি বাবু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে।

করোনা এবং ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছে।

উন্নয়ন এবং মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় দেশের জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে বিএনপি জামায়াত দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশী প্রভূদের সরণাপন্ন হচ্ছে উল্লেখ করে এমপি বাবু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের এ ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এলাকার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, আওয়ামী লীগনেতা নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মঙ্গল মন্ডল, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম ও শেখ রাজু আহম্মেদ। অনুষ্ঠানে এলাকার ৩৭জন দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২৩ লাখ ৪০ হাজার টাকার মানবিক সহায়তার চেক প্রদান করা হয়। এ নিয়ে অত্র এলাকার প্রায় দেড় হাজার ব্যক্তিকে এ ধরণের সহায়তা প্রদান করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন সম্ভব এমপি-বাবু

আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩