ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৪৯ বার পঠিত

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

সোমবার (২২ মে) বিকালের দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা শাখার প্রধান কার্যালয়ের সামনে থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর ভবন হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। এছাড়াও তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নানা স্লোগান দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারী দেন বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ভুইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন ও নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম,
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক শাহিন আলম ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ রোববার পুঠিয়ায় বিএনপির সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩