ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ্যে শিয়াল জবাই করে বললেন শিয়াল মানবদেহের ৪০টি রোগের কাজ করে

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে প্রকাশ্যে শিয়াল জবাই করে গাছে ঝুলিয়ে চামড়া ছাড়ানোর ঘটনা ঘটেছে। এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। তবে ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে ‘সোহাগ’ নামক এক ফেইসবুক আইডি থেকে এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে এই ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি শিয়াল জবাই করার পর গাছে ঝুলিয়ে তিনজন মিলে তা চামড়া ছাড়াচ্ছে। আর পাশে দাঁড়িয়ে একজন ভিডিও করছে। এদিকে পাশে দাঁড়িয়ে গোলাম রব্বানী নামের এক যুবক শিয়ালের গায়ে থাপ্পর দিচ্ছে আর বলছে—’একেবারে পিউর খাসি, একদম পিউর খাসি। এটা শিয়ালের মাংস বুঝেছিস, শিয়ালের মাংস। এটা আমার কথা না, মাদ্রাসের ডাক্তারের কথা, এই শিয়ালের মাংস মানবদেহে ৪০টি রোগের কাজ করে’।

ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে অনেকে বিস্মিত হয়ে কমেন্টস করেছেন এবং ভিডিওটি ডিলিটের আহবান জানিয়েছেন তারা। ভিডিওটিতে গোলাম রব্বানীকে মেনশন করে মুরসালিন রহমান তুহিন নামে এক যুবক লিখেন, ‘ভিডিওটি ডিলেট কইরা দেও ভাই, এগুলা বন বিভাগের লোকজন দেখলে ঝামেলা।

হারুন রশিদ নামে একজন লিখেছেন, ‘যেসব হিংস্র ও শিকারী প্রাণী দাঁত ও থাবা দ্বারা শিকার করে সেসব প্রাণী যেমন- সিংহ, চিতা, বাঘ, নেকড়ে, হায়েনা, শিয়াল, কুকুর, বিড়াল, ইত্যাদির মাংস খাওয়া হারাম’।

এ বিষয়ে গোলাম রব্বানীর মুঠোফোনে কল করলে সাংবাদিকের পরিচয় পেয়ে তিনি কল বিচ্ছিন্ন করে দেন। এরপর আর তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার এক প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, গোলাম রব্বানী স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তাই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। সে পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এমন ঘটনায় তারা খুবই বিস্মিত।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক মুঠোফোনে বলেন, এটা তার জানা নেই। এ বিষয়ে কেউ তাকে কিছু বলেনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে তারও কিছু জানা নেই। তবে খবর নিয়ে তারপর জানাবেন বলেও জানান তিনি।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

ট্যাগস :

প্রকাশ্যে শিয়াল জবাই করে বললেন শিয়াল মানবদেহের ৪০টি রোগের কাজ করে

আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪