ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন:
  • আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৫০২ বার পঠিত

রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার(১০ মে) বিকেলে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ও বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন , কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)। তারা দুজনই কৃষক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে ইমদাদুল নিজ বাড়ি থেকে তার লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌঁড় দেন। সেসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে কুমোদ সিং বেলা সাড়ে ৩টার দিকে বাজারে ছিল। হঠাৎ মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই বজ্রপাতে তিনি মারা যান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমদাদুলের মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আমরা বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনার জন্য কাজ করে যাচ্ছি।

ট্যাগস :

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩